কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ (হাইলাইটস)
তারিখ: ১ ফেব্রুয়ারি, ২০২৬ | উপস্থাপক: নির্মলা সীতারামন (অর্থমন্ত্রী)
১. আয়কর (Income Tax) - নতুন কর ব্যবস্থা
এই বছরের বাজেটে ব্যক্তিগত আয়করের স্ল্যাবে কোনো পরিবর্তন করা হয়নি।
| আয়ের সীমা (টাকায়) |
কর হার (Tax Rate) |
| ০ - ৪ লক্ষ |
০% (Nil) |
| ৪ - ৮ লক্ষ |
৫% |
| ৮ - ১২ লক্ষ |
১০% |
| ১২ - ১৬ লক্ষ |
১৫% |
| ১৬ - ২০ লক্ষ |
২০% |
| ২০ - ২৪ লক্ষ |
২৫% |
| ২৪ লক্ষের বেশি |
৩০% |
বিশেষ তথ্য:
- ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কার্যকর কর নেই (Section 87A অনুযায়ী)।
- বেতনভোগীদের স্ট্যান্ডার্ড ডিডাকশন: ৭৫,০০০ টাকা।
- নতুন সময়সীমা: এখন থেকে সংশোধিত বা বিলম্বিত আইটিআর (ITR) জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
- নামমাত্র ফি (Nominal Fee): ৩১ ডিসেম্বরের পর রিটার্ন জমা বা সংশোধন করতে হলে একটি নির্দিষ্ট ফি দিতে হবে:
যাদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত, তাদের জন্য ফি ১,০০০ টাকা।
যাদের আয় ৫ লক্ষ টাকার বেশি, তাদের জন্য ফি ৫,০০০ টাকা।
- উদ্দেশ্য: করদাতাদের ভুল সংশোধনের জন্য অতিরিক্ত সময় দেওয়া এবং শেষ মুহূর্তের চাপ কমানো। বিশেষ করে যারা বিদেশি আয় (foreign income) থেকে আয় করেন বা বিদেশে বিনিয়োগ করেছেন, তাদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২. কী কী সস্তা এবং দামি হলো?
🟢 সস্তা (দাম কমেছে)
- ক্যান্সারের ওষুধ (১৭টি জীবনদায়ী ওষুধ)।
- মেডিকেল ইমপ্ল্যান্ট এবং চিকিৎসা সরঞ্জাম।
- ইলেকট্রনিক্স পার্টস ও মোবাইল ফোনের যন্ত্রাংশ।
🔴 দামি (দাম বেড়েছে)
- সিগারেট এবং তামাকজাত পণ্য।
- আমদানি করা মদ ও বিলাসবহুল পণ্য।
- ফিউচার অ্যান্ড অপশন (F&O) লেনদেন (STT বৃদ্ধির কারণে)।
৩. অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টস
- বিদেশ ভ্রমণ: ট্যুর প্যাকেজের ওপর টিসিএস (TCS) কমিয়ে ২% করা হয়েছে।
- শেয়ার বাজার: ফিউচার অ্যান্ড অপশনে কর বাড়িয়ে ০.০৫% করা হয়েছে।
- অবকাঠামো: ডানকুনি-সুরাট ফ্রেট করিডর এবং পশ্চিমবঙ্গের রেল প্রকল্পের উন্নয়ন।
- জরিমানা: কর ফাঁকি দিলে বকেয়া করের ১০০% পর্যন্ত শাস্তির বিধান।